বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ১০ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
প্রতিবেদক - বিনোদন ডেক্স | মঙ্গলবার, ২০২৪ Jun ২৫, ১২:২৬ অপরাহ্ন
মুক্তির আগেই কল্কির নাকি ৬০০ কোটির সিংহভাগ ফেরত পাচ্ছেন প্রযোজকরা
মুক্তির আগেই কল্কির নাকি ৬০০ কোটির সিংহভাগ ফেরত পাচ্ছেন প্রযোজকরা

বাহুবলীখ্যাত তারকা প্রভাসের নতুন সিনেমা ‘কল্কি’ মুক্তি পাওয়ার কথা ছিল  ৯ মে। কিন্তু ভারতের লোকসভা ভোটের জন্য পিছিয়ে যায় মুক্তির তারিখ।
আগামী ২৭ জুন থেকে সিনেমা হলে দেখা যাবে ৬০০ কোটি বাজেটের সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, মুক্তির আগেই নাকি ৬০০ কোটির সিংহভাগ ফেরত পাচ্ছেন প্রযোজকরা। মুক্তির আগেই প্রায় চারশো কোটি টাকা আয় করেছে সিনেমাটি।

২৭ জুন থেকে সিনেমা হলে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত এই ছবি।

টিনসেল টাউনে জোর গুঞ্জন, মুক্তির আগেই ৩৯৪ কোটি টাকা আয় করে ফেলছে প্রভাসের ‘কল্কি’। কিন্তু কীভাবে?
শোনা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে বিক্রি হওয়া সিনেমার স্বত্ব থেকে ৮৫ কোটি রুপি আয় হয়েছে। কিছু স্বত্বের বিনিময়ে ২৭ কোটি টাকা পাওয়া গেছে। স্বত্ব মারফত আরও আয় হয়েছে ৭০ কোটি রুপি। ফলে অন্ধ্রপ্রদেশ টেকনোলজি সার্ভিস থেকে সিনেমাটির প্রযোজকরা এখনই পকেটে ভরেছেন ১৮২ কোটি রুপি।

একইভাবে স্বত্ব থেকে তামিলনাড়ু এবং কেরালায় ‘কল্কি’র আয় ২২ কোটি রুপি। কর্ণাটক থেকে পাওয়া গেছে ৩০ কোটি রুপি। আর গোটা উত্তর ভারত থেকে ৮০ কোটি রুপির ব্যবসা করার প্রবল সম্ভাবনা রয়েছে।  

বিদেশের স্বত্বের বিনিময়ে আরও ৮০ কোটি রুপি ধরা হচ্ছে। সব মিলিয়ে মুক্তির আগেই ‘কল্কি ২৮৯৮ এডি’র আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে ৩৯৪ কোটি টাকা। এর পর আবার অগ্রিম বুকিংও রয়েছে।

নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটিতে আছে মহাভারতের যোগ। তার ওপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই সিনেমার সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।  

এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর সিনেমায় বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।