বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ১০ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ০৮, ০৪:৩০ অপরাহ্ন
বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ির গলিতে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন অলিফ চন্দ্র দত্ত (৫০) নামে এক স্বর্ণালংকার ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে উপজেলা সদরের দুলালপাড়ায় হামলার ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত শুনিল চন্দ্র দত্তের ছেলে এবং মহাদেবপুর বাজারের দত্ত জুয়েলার্সের স্বত্বাধিকারী।

অলিফের ছোট ভাই প্রশান্ত চন্দ্র জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা হন অলিফ। বাড়ির গলিতে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এ সময় তার কাছে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা ও দোকানের হিসাব-নিকাশের খাতাপত্র নিয়ে পালিয়ে যায় তারা।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন অলিফ। পরে তার আরেক ভাই তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে আক্রমণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

রাজশাহী রাজপাড়া থানা পুলিশ লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।